রয়্যাল কলেজের এফআরসিপি সম্মানে ভূষিত ডা. অসীম কুমার সাহা
শিশু চিকিৎসায় দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি পেয়েছেন বরিশালের এই চিকিৎসক।
- আপলোড সময় : ২৩-১০-২০২৬ ১০:৪১:৪২ অপরাহ্ন
- আপডেট সময় : ২৩-১০-২০২৬ ১০:৪২:৩১ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৩৪ বার পঠিত
ছবি: সংগৃহীত
লন্ডনের রয়্যাল কলেজের মর্যাদাপূর্ণ Fellowship of the Royal College of Physicians (FRCP) সম্মানে ভূষিত হয়েছেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অসীম কুমার বড়ুয়া।
তিনি ১৯৮৮ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS, ১৯৯৮ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে DFM এবং একই বছর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (BCPS) থেকে MCPS ডিগ্রি অর্জন করেন।
তিনি IAHS/USTC, BGC Trust Medical College-সহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। ২০০৭ সাল থেকে তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে কর্মরত আছেন। তিনি ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত ভাইস প্রিন্সিপাল এবং ৬ জানুয়ারি ২০২৪ থেকে প্রিন্সিপালের দায়িত্ব পালন করে আসছেন। তাঁর কর্মজীবনের স্বীকৃতিস্বরূপ তিনি শেরে বাংলা মেমোরিয়াল অ্যাওয়ার্ড ও মাদার তেরেছা আ্যাওয়ার্ড অর্জন করেন
FRCP সম্মাননা তাঁর দীর্ঘদিনের পেশাগত নিষ্ঠা, চিকিৎসা শিক্ষা, রোগীসেবা ও গবেষণায় অবদানের আন্তর্জাতিক স্বীকৃতির প্রতীক। এই অর্জন তাঁর ব্যক্তিগত সাফল্যের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের চিকিৎসক সমাজের মর্যাদা ও চিকিৎসা শিক্ষার অগ্রযাত্রাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার একটি গৌরবোজ্জ্বল উপলক্ষ।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।