হেফাজতে ইসলামের নেতৃত্বে গঠিত হলো সাত দলের ‘সমমনা ইসলামী দল’ জোট
খিলগাঁওয়ে বৈঠক শেষে ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ সাত দলের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ঘোষণা
- আপলোড সময় : ২২-১০-২০২৬ ০৬:৪৬:১৫ অপরাহ্ন
- আপডেট সময় : ২২-১০-২০২৬ ০৬:৪৬:১৫ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৩৮ বার পঠিত
হেফাজতে ইসলামের নেতৃত্বে ‘সমমনা ইসলামী দল’ নামে জোট গঠন করেছে ৭টি দল।হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান জানান,‘সমমনা ইসলামী দল’ প্লাটফর্মে ৭টি ইসলামী দল একসঙ্গে কাজ করার ব্যাপারে একমত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর খিলগাঁওয়ে মাখযানুল উলূম মাদ্রাসায় ৭টি ইসলামি দলের বৈঠক শেষে এ কথা জনান তিনি।
তিনি বলেন, এর মধ্যে যে সব দল অন্য জোটে আছে, তারা সেই জোট ছেড়ে সমমনা ইসলামী দল রাজনৈতিক প্লাটফর্মে আসার ব্যাপারে একমত হয়েছে। আগামী ৫ ডিসেম্বর ৭ দলের পরবর্তী বৈঠক বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, হেফাজতে ইসলাম দেশ, জাতি ও ইসলামের স্বার্থে সমমনা ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করার ব্যাপারে ভূমিকা রাখছে। তবে নিজেদের নির্দলীয় ভূমিকা অব্যাহত থাকবে।
জোটের ৭টি ইসলামী দল হলো- ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।