ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’

ইরানি সরকার পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে: বেনিয়ামিন নেতানিয়াহু

সিরিয়ার অধিকৃত জাবল আল-শেখ এলাকা পরিদর্শনের সময় তেহরানের বর্তমান সরকারকে উৎখাত করার হুংকার দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০৬:২৩:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০৬:২৩:১১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৫ বার পঠিত
ইরানি সরকার পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে: বেনিয়ামিন নেতানিয়াহু ছবি: সংগৃহীত
সিরিয়ার অধিকৃত জাবল আল-শেখ (মাউন্ট হারমন) এলাকা পরিদর্শনের সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের বর্তমান ইসলামি প্রজাতন্ত্রী সরকার পতনের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।
 
বুধবার (৯ সেপ্টেম্বর) দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজকে সঙ্গে নিয়ে ওই অঞ্চল পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন।
 
ঘটনাস্থল পরিদর্শনকালে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, তাদের অভিযানের বেশ কিছু লক্ষ্য এখনও বাকি রয়েছে, যার মধ্যে প্রধান কাজ হলো তেহরানের বর্তমান সরকারকে উৎখাত করা। এই লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি তারা পৌঁছে গেছেন দাবি করে নেতানিয়াহু আশা প্রকাশ করেন যে মধ্যপ্রাচ্যে ইরানের মূল প্রভাব বলয় বা অক্ষটি শেষ পর্যন্ত পুরোপুরি ধসে পড়বে।
 
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার বরাতে জানা যায়, সিরিয়ার ভূখণ্ডের ভেতরে ইসরায়েলি বাহিনীর দখলদারিত্ব ও সামরিক উপস্থিতির যৌক্তিকতা তুলে ধরে নেতানিয়াহু আরও উল্লেখ করেন, তারা নিজেদের সীমান্ত এলাকায় কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে ঘাঁটি গড়তে বা নিজেদের অবস্থান সংহত করতে কোনোভাবেই সুযোগ দেবেন না। দেশের সুরক্ষায় সীমান্তে এমন কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখা হবে বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।