ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে

মার্কিন নৌবাহিনীকে লক্ষ্য করলে আরও ট্যাংকার ধ্বংস করা হবে: মার্কো রুবি

মার্কিন যুদ্ধজাহাজে হামলার জবাব দিতে ইরানকে আরও ট্যাংকার হারানোর হুশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ১০:১৬:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ১০:১৬:৫১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৪ বার পঠিত
মার্কিন নৌবাহিনীকে লক্ষ্য করলে আরও ট্যাংকার ধ্বংস করা হবে: মার্কো রুবি ছবি: সংগৃহীত
মার্কিন নৌবাহিনীকে লক্ষ্য করে হামলা বা উস্কানি দিলে ইরানকে আরও ট্যাংকার হারাতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আল আরাবিয়ার এক প্রতিবেদনে জানা যায়। তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রয়োজনে ইরানের তেল ট্যাংকারে হামলা অব্যাহত রাখবে ওয়াশিংটন।
 
রুবিও বলেন, ইরান বারবার আমাদের যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলার চেষ্টা করছে। তারা যখনই এমন করবে বা করার চেষ্টা করবে, তখনই তাদের ট্যাংকার ধ্বংস করা হবে। আজও এমন কিছু ঘটতে পারে।
 
এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ৮ সেপ্টেম্বর তাদের বাহিনী ইরানের পাঁচটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ধ্বংস করেছে। সেন্টকমের দাবি, গত দুই দিনে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দুটি আলাদা ঘটনায় একটি মার্কিন যুদ্ধজাহাজকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্য করেছিল। সেই হামলার জবাবেই এই অভিযান চালানো হয়।
 
সেন্টকম আরও জানায়, ওই মার্কিন যুদ্ধজাহাজটি ইরানের হামলা এড়িয়ে নিরাপদে আঞ্চলিক জলসীমায় টহল চালিয়ে গেছে। এসব ঘটনায় কোনো মার্কিন সেনাসদস্য হতাহত হননি।
 
সাম্প্রতিক এসব পাল্টাপাল্টি পদক্ষেপে মধ্যপ্রাচ্যে ওয়াশিংটন-তেহরান সংঘাত নতুন মাত্রায় পৌঁছেছে। বিশেষ করে, বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি ও সংলগ্ন সামুদ্রিক এলাকায় নিরাপত্তা সংকট ঘনীভূত হওয়ায় নতুন করে বড় ধরনের উদ্বেগের সৃষ্টি হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।