ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

যুক্তরাষ্ট্র ইরান আলোচনার আশায় বিশ্ববাজারে তেলের দামে বড় ধস

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা ঘিরে স্বস্তিতে বৈশ্বিক জ্বালানি বাজার
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৭-২০২৬ ০৯:৪৩:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৬ ০৯:৪৩:৪৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮৮ বার পঠিত
যুক্তরাষ্ট্র ইরান আলোচনার আশায় বিশ্ববাজারে তেলের দামে বড় ধস ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে একদিনেই ১০ শতাংশের বেশি পতন হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা জোরালো হওয়ায় মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমতে পারে এমন প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থা বাড়ে। এর প্রভাবেই বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
 
সোমবার বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল প্রায় ৮৮ দশমিক ৬ মার্কিন ডলারে নেমে আসে। আগের দিনের ৯১ দশমিক ৬৮ মার্কিন ডলার থেকে এর মূল্য ১০ দশমিক ৪ শতাংশ কমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম প্রায় ৮ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮২ দশমিক ৩৫ মার্কিন ডলারে দাঁড়ায়।
 
গত সপ্তাহে হরমুজ প্রণালি ও বাব আল মান্দেব প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কায় মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বিঘ্ন ঘটতে পারে এমন উদ্বেগে ব্রেন্ট ক্রুডের দাম সাময়িকভাবে প্রতি ব্যারেল ১০০ মার্কিন ডলারে পৌঁছেছিল। তবে প্রায় দুই সপ্তাহের উত্তেজনার পর গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দিলে বাজারে স্বস্তির পরিবেশ তৈরি হয়।
 
সোমবার ট্রাম্প জানান, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ভালো আলোচনা চলছে এবং উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তবে আলোচনা সফল না হলে সামরিক অভিযান পুনরায় শুরু হতে পারে বলেও তিনি সতর্ক করেন।
 
অন্যদিকে ইরান জানিয়েছে, তারাও আপাতত পাল্টা সামরিক অভিযান স্থগিত রেখেছে এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক রাখতে ওমানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
 
এদিকে রাশিয়ার কৃষ্ণ সাগর উপকূলে অবস্থিত ক্যাস্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়াম টার্মিনাল থেকে কাজাখস্তানের অপরিশোধিত তেল রপ্তানি আবার শুরু হওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে ইয়েমেনের হুথি গোষ্ঠী সৌদি আরামকো সংশ্লিষ্ট জিজান ও ইয়ানবুর স্থাপনায় হামলার দাবি করায় বাজারে সতর্কতা পুরোপুরি কাটেনি। যদিও সৌদি সরকার বা সৌদি আরামকো এখন পর্যন্ত ওই দাবির সত্যতা নিশ্চিত করেনি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।