ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা

২০২৬ সালের এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা

অপেক্ষার অবসান, ১০ আগস্ট একযোগে প্রকাশ হবে এসএসসি ও সমমানের ফল
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৭-২০২৬ ০৩:৪৯:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৬ ০৩:৪৯:৩৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৫৭ বার পঠিত
২০২৬ সালের এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা ছবি: সংগৃহীত

ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি
 

এসএসসি ও সমমান পরীক্ষার ২০২৬ সালের ফল আগামী ১০ আগস্ট সারা দেশে একযোগে প্রকাশ করা হবে। সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান, কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফলাফল কীভাবে পাওয়া যাবে, সে বিষয়ে পরবর্তী বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হবে।
 

এর আগে ২০ জুলাই ফল প্রকাশের নির্দেশনা দেওয়া হলেও নির্ধারিত সময়ে ফল প্রকাশ করা সম্ভব হয়নি। চলমান এইচএসসি পরীক্ষা সংক্রান্ত প্রশাসনিক কাজের চাপ এবং ফল প্রস্তুতের কাজ শেষ না হওয়ায় ফল প্রকাশের সময় পিছিয়ে যায়।
 

গত ২২ জুলাই অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছিলেন, ২৭ বা ২৮ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি শেষ করার সম্ভাবনা রয়েছে। একই সময়ে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুও জানিয়েছিলেন, ফল প্রকাশে আরও ৮ থেকে ১০ দিন সময় লাগতে পারে।
 

এর আগে ৮ জুন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সচিবালয়ে সংবাদ সম্মেলনে ২০ জুলাই এসএসসি ফল প্রকাশের নির্দেশনার কথা জানিয়েছিলেন।
 

চলতি বছরের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী এতে অংশ নেয়। তাদের মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।
 

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন অংশ নেয়। পরীক্ষার জন্য সারা দেশে ৩ হাজার ৮৮৫টি কেন্দ্র এবং ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারণ করা হয়েছিল।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।