ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা

সিয়াটলের খাদ্য উৎসবে বন্দুক হামলা, নিহত ৩

বাইট অব সিয়াটল উৎসবে দুই ব্যক্তির গোলাগুলির পর আতঙ্ক, গুরুতর আহত ৪
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৭-২০২৬ ০১:১২:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৬ ০১:১২:৫৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮৬ বার পঠিত
সিয়াটলের খাদ্য উৎসবে বন্দুক হামলা, নিহত ৩ সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরের জনপ্রিয় খাদ্য উৎসব বাইট অব সিয়াটলে বন্দুক হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় সিয়াটল সেন্টারে উৎসব চলাকালে এ ঘটনা ঘটে।
 

সিয়াটল পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, দুই ব্যক্তি পরস্পরকে লক্ষ্য করে গুলি চালান। ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। আহতদের দ্রুত হারবারভিউ মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
 

গুলির সময় উৎসবস্থলে হাজারো মানুষ উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, পরপর সাত থেকে আটটি গুলির শব্দ শোনার পরপরই উৎসব এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে অনেকে দৌড়াতে শুরু করলে সেখানে ব্যাপক হুড়োহুড়ির সৃষ্টি হয় এবং পদদলিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়।
 

২৫ বছর বয়সী প্রত্যক্ষদর্শী এস্টান ওয়াকোনাবো বলেন, উৎসবস্থলে শুরু থেকেই প্রচণ্ড ভিড় ছিল এবং স্বাভাবিকভাবে চলাফেরাও কঠিন হয়ে পড়েছিল। গুলির শব্দ শোনার পর মানুষ আতঙ্কে একে অপরকে মাড়িয়ে দৌড়াতে শুরু করেন। পরে ঘটনাস্থলে ফিরে তিনি কয়েকজন গুলিবিদ্ধ ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। তাদের মধ্যে একজনের মরদেহ হলুদ চাদরে ঢাকা ছিল বলে জানান তিনি।
 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও গুলির শব্দের পর উৎসবস্থলে মানুষের হুড়োহুড়ি ও বিশৃঙ্খলার দৃশ্য দেখা গেছে।
 

হামলার পর পুলিশ একজন সন্দেহভাজনকে আটক করেছে। তবে ঘটনায় জড়িত বলে সন্দেহ করা আরেক ব্যক্তি এখনও পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান চালানোর পাশাপাশি ঘটনার তদন্ত করছে পুলিশ।
 

১৯৮২ সাল থেকে আয়োজিত বাইট অব সিয়াটল যুক্তরাষ্ট্রের অন্যতম বড় খাদ্য উৎসব হিসেবে পরিচিত। তিন দিনব্যাপী এই আয়োজনে প্রতিবছর প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষ অংশ নেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।