ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে

গণভোটের রায় না মানলে জনগণই ক্ষমতা থেকে সরাবে, দাবি এনসিপির

ময়মনসিংহের তারাকান্দার পথসভায় রাষ্ট্র সংস্কার ও গণভোট নিয়ে এনসিপি নেতাদের বক্তব্য
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৭-২০২৬ ১০:২৫:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৬ ১০:২৯:১৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯২ বার পঠিত
গণভোটের রায় না মানলে জনগণই ক্ষমতা থেকে সরাবে, দাবি এনসিপির ছবি: সংগৃহীত
গণভোটে গৃহীত সংস্কার প্রস্তাব কোনো রাজনৈতিক দল বা সরকার বাস্তবায়ন না করলে জনগণই তাদের ক্ষমতা থেকে সরিয়ে দেবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী। তার ভাষ্য, জনগণের রায়ের ঊর্ধ্বে কোনো ব্যক্তি বা রাজনৈতিক দল নয় এবং রাষ্ট্র সংস্কারের প্রশ্নে আপসের সুযোগ নেই।
 
রবিবার ২৬ জুলাই বিকেলে ময়মনসিংহের তারাকান্দায় এনসিপির উপজেলা শাখার আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। বক্তব্যে নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, রাষ্ট্র সংস্কার এখন সময়ের দাবি। জনগণের মতামতের ভিত্তিতে গণভোটে যে সিদ্ধান্ত গৃহীত হবে, তা বাস্তবায়ন নিশ্চিত করতে হবে এবং এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না।
 
পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের সমন্বয়ক সারজিস আলম বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে দুর্নীতি, দখলদারত্ব ও দলীয়করণের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। তার মতে, রাষ্ট্র সংস্কারের আন্দোলনে তরুণদের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 
অনুষ্ঠানে কুড়িগ্রাম ২ আসনের সংসদ সদস্য আতিক মোজাহিদ বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে এনসিপি কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, দেশের মানুষ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের নেতৃত্ব জনগণই দেবে।
 
তারাকান্দা উপজেলা এনসিপির সমন্বয়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় জেলা ও উপজেলা এনসিপির পাশাপাশি যুবশক্তি এবং ছাত্রশক্তির নেতারাও বক্তব্য দেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।