ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

গ্যাস সংকট নিয়ে মূল্য বৃদ্ধির ষড়যন্ত্র তদন্তের দাবি জামায়াতের

চলমান সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ ও সম্ভাব্য কৃত্রিম সংকটের তদন্তের আহ্বান
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৭-২০২৬ ০৮:৪৯:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৬ ০৮:৫৮:০৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০৫ বার পঠিত
গ্যাস সংকট নিয়ে মূল্য বৃদ্ধির ষড়যন্ত্র তদন্তের দাবি জামায়াতের ছবি সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের চলমান গ্যাস সংকটের পেছনে কৃত্রিম সংকট সৃষ্টি করে গ্যাসের দাম বাড়ানোর কোনো প্রচেষ্টা রয়েছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছে। একই সঙ্গে জনদুর্ভোগ কমাতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
 

রোববার ২৬ জুলাই এক বিবৃতিতে এ দাবি জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
 

বিবৃতিতে তিনি বলেন, দেশে নিত্যপ্রয়োজনীয় এলপিজি ও সিএনজি গ্যাসের সংকটের কারণে বাসাবাড়ির রান্না, সিএনজিচালিত যানবাহনের চলাচল এবং শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। এর ফলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে এবং পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে।
 

তিনি আরও বলেন, রাজধানীর বিভিন্ন সিএনজি স্টেশনে কয়েক দিন ধরে গ্যাস সংগ্রহের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এতে বিপুল কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি জনভোগান্তিও বেড়েছে।
 

অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের দাবি, জনমনে ধারণা তৈরি হয়েছে যে অবৈধ গ্যাস সংযোগ, অব্যবস্থাপনা, অনিয়ম এবং সিন্ডিকেটের প্রভাবেই এ সংকট সৃষ্টি হয়েছে। পাশাপাশি কৃত্রিমভাবে গ্যাস সংকট সৃষ্টি করে দাম বাড়ানোর কোনো অপচেষ্টা চলছে কি না, সেটিও তদন্ত করে দেখা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
 

সংকট মোকাবিলায় নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান ও খনন, বিদ্যমান গ্যাসকূপ থেকে উৎপাদন বৃদ্ধি এবং প্রয়োজনীয় এলএনজি আমদানির উদ্যোগ জোরদারের আহ্বান জানান তিনি।
 

বিবৃতিতে সরকার জনগণের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছে বলেও অভিযোগ করেন জামায়াতের এই নেতা। তিনি চলমান গ্যাস সংকট দ্রুত নিরসনে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।