ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সম্পদ বিবরণী দাখিল না করায় সাবেক ডেপুটি গভর্নর এস সুরের ৩ বছর কারাদণ্ড ট্যাল্ক পণ্য নিয়ে মামলা নিষ্পত্তিতে ৫.৫ বিলিয়ন ডলার দিতে রাজি জনসন রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে আজ ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শর্ত সাপেক্ষে মগবাজার আদ্‌-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত চেয়ে রিট যুদ্ধ বা শান্তির সময় নির্ধারণের অধিকার ইউএসকে দেওয়া হবে না:ইরান ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের দীর্ঘ বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি: ইএসডিওর গবেষণায় উদ্বেগজনক দায়িত্ব নিয়েই যে অঙ্গীকার করলেন ভারতের নতুন শিক্ষামন্ত্রী এবার হোদেইদায় হামলা সৌদির, পাল্টা হুমকি হুথিদের নভোথিয়েটারে সামিটে যোগ দিলেন প্রধানমন্ত্রী কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় ভারতীয় নাগরিক নিহত পদত্যাগের পর সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যেসব সুবিধা পাবেন ইসি রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল দ্রুত ঘোষণা করবে : মাছউদ রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে আসছেন স্পিকার ইরান থেকে সব দূতাবাসকর্মী প্রত্যাহার করে নিলো যুক্তরাজ্য দীর্ঘ ২৬ দিন পর অনশন ভাঙলেন সমাজকর্মী সোনম ওয়াংচুক শিক্ষার্থীদের আন্দোলন দিল্লি থেকে শহরের পর শহরে ,রাজপথে নামছে জনতাও প্রশ্নপত্র ফাঁসের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গড়ে তোলার ঘোষণা ম

কুমিল্লা থেকে অপহরণ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার কিশোরী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৬-২০২৬ ১০:২৪:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৬ ১০:২৪:২৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৯ বার পঠিত
কুমিল্লা থেকে অপহরণ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার কিশোরী ছবি সংগৃহীত

হবিগঞ্জের লাখাই উপজেলায় দায়ের করা এক অপহরণ মামলার প্রধান আসামিকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। একই অভিযানে নিখোঁজ এক কিশোরীকেও উদ্ধার করা হয়েছে। র‌্যাব-৯ ও র‌্যাব-১১ এর যৌথ অভিযানে এই সাফল্য আসে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
 

শুক্রবার (১২ জুন) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
 

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা নগরীর কোতোয়ালী মডেল থানার আওতাধীন মনোগ্রাম এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মামলার প্রধান আসামি আফজল মিয়াকে গ্রেফতার করা হয় এবং নিখোঁজ কিশোরীকে উদ্ধার করা হয়।
 

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, গত ২১ এপ্রিল ওই কিশোরী শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরেনি। পরদিন তিনি পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে নিজের অবস্থান সম্পর্কে তথ্য দেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। পরে পরিবারের পক্ষ থেকে লাখাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।
 

মামলার পর র‌্যাব ঘটনার তদন্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করে। তদন্তের ধারাবাহিকতায় কুমিল্লায় অভিযানের মাধ্যমে আসামিকে গ্রেফতার এবং কিশোরীকে উদ্ধার করা সম্ভব হয়।
 

র‌্যাব জানিয়েছে, পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য গ্রেফতার ব্যক্তিকে এবং উদ্ধার হওয়া কিশোরীকে সংশ্লিষ্ট থানার কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।