ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির ‘কিছুই চূড়ান্ত হয়নি’: ইরান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০৬-২০২৬ ১০:১১:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৬ ১০:১১:৩৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৭ বার পঠিত
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির ‘কিছুই চূড়ান্ত হয়নি’: ইরান - ইসমাইল বাঘাই
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের লক্ষ্যে চুক্তি নিয়ে এখনো ‘কিছুই চূড়ান্ত হয়নি’ বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। 
 
বৃহস্পতিবার রাতে ইরানের রাষ্ট্রায়ত্ত নিউজ চ্যানেলকে এ কথা জানান তিনি।
 
এ সময় ইসমাইল বাঘাই স্পষ্ট ভাষায় বলেন, ইরান এখনো কোনো চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।
 
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, চুক্তির খসড়ার বেশির ভাগ অংশ এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র অতিরিক্ত দাবি করছে। নতুন নতুন অনুরোধ যোগ করছে। ইসমাইল বাঘাই জানান, পাকিস্তানের পাশাপাশি কাতার ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্ততাকারী হিসেবে কাজ করছে।
 
জ্বালানিসহ বিশ্ববাণিজ্যের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির অচলাবস্থার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন ইসমাইল বাঘাই। তিনি বলেন, যুক্তরাষ্ট্র নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে এ প্রণালিকে তুলনামূলক ‘কম নিরাপদ’ করে তুলেছে।
 
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের লক্ষ্যে চুক্তি নিয়ে আলোচনায় চূড়ান্ত বিষয়গুলো সংশ্লিষ্ট সব পক্ষ অনুমোদন করেছে। এর পরিপ্রেক্ষিতে তিনি ইরানে ‘খুবই কঠিন’ হামলার যে হুমকি দিয়েছিলেন, সেই পরিকল্পনা স্থগিতের ঘোষণা দেন।
 
বৃহস্পতিবার নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, সংশ্লিষ্ট সব পক্ষ চুক্তির বিষয়গুলো এবং সেগুলোর বিস্তারিত—দুটোই অনুমোদন করেছে।
 
পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প জানান, সপ্তাহান্তে ইউরোপের কোথাও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের এ চুক্তি সই হতে পারে। তিনি এ আয়োজনে থাকতে পারবেন না। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স থাকবেন।
 
ট্রাম্প আরও বলেন, ইরানের সঙ্গে চুক্তি সইয়ের পরপরই হরমুজ প্রণালি উন্মুক্ত হবে। ট্রাম্পের এসব দাবির পরে ইরানের পক্ষ থেকে জানানো হলো, কিছুই এখনো চূড়ান্ত নয়। সূত্র: বিবিসি

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।