ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ

শিক্ষাখাতে রেকর্ড ১.৩৬ লাখ কোটি টাকার বরাদ্দ আসছে, বাজেটে গুরুত্ব পাবে AI ও কারিগরি শিক্ষা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৬-২০২৬ ১২:১৪:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৬ ১২:১৪:২৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৫ বার পঠিত
শিক্ষাখাতে রেকর্ড ১.৩৬ লাখ কোটি টাকার বরাদ্দ আসছে, বাজেটে গুরুত্ব পাবে AI ও কারিগরি শিক্ষা ছবি সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে শিক্ষাখাতে উল্লেখযোগ্য বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব আসতে যাচ্ছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার শিক্ষাখাতে মোট ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হতে পারে, যা দেশের জিডিপির প্রায় ২ শতাংশের সমান।

তুলনামূলকভাবে, ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষাখাতে বরাদ্দ ছিল ৮৭ হাজার ২০৬ কোটি টাকা, যা ছিল জিডিপির ১.৩৯ শতাংশ।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

নতুন বাজেটে শিক্ষা ও কর্মসংস্থানের মধ্যে শক্তিশালী সংযোগ তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়, এপ্রেনটিসশিপ ও ইন্টার্নশিপ সুবিধা সম্প্রসারণ এবং স্টার্টআপ উদ্যোগের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনা রয়েছে।

সরকার "ব্রেইন ড্রেইন" কমিয়ে "ব্রেইন সার্কুলেশন" বৃদ্ধির লক্ষ্যেও কাজ করছে। এ জন্য বিদেশে বসবাসরত দক্ষ ও উচ্চশিক্ষিত বাংলাদেশিদের দেশের শিক্ষা ও গবেষণা কার্যক্রমে যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান, গণিত, ইংরেজি ও তথ্যপ্রযুক্তি শিক্ষার মানোন্নয়ন এবং কর্মমুখী প্রশিক্ষণ চালুর পরিকল্পনাও রয়েছে।

এছাড়া শিক্ষা ব্যবস্থায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে আরও গুরুত্ব দেওয়া হবে। বাংলাদেশকে দক্ষতাভিত্তিক অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যে ষষ্ঠ শ্রেণি থেকেই পর্যায়ক্রমে শিক্ষার্থীদের জন্য কারিগরি শিক্ষা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজির পাশাপাশি জাপানিজ, কোরিয়ান, ম্যান্ডারিন, আরবি, ফ্রেঞ্চ ও জার্মানের মতো তৃতীয় ভাষা অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও রয়েছে। এ ধরনের ভাষায় দক্ষ শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

দরিদ্র শিক্ষার্থীদের জন্য স্কুল ইউনিফর্ম, জুতা ও স্কুলব্যাগ সরবরাহ, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং সহায়ক প্রযুক্তি সরবরাহের বিষয়ও বাজেটে গুরুত্ব পাচ্ছে।

একই সঙ্গে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে মিড-ডে মিল কর্মসূচি চালু ও দেশব্যাপী সম্প্রসারণ, ছাত্রী ও শিক্ষিকাদের স্বাস্থ্য ও স্যানিটেশন সুবিধা উন্নয়নের উদ্যোগও নেওয়া হবে।

প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার অংশ হিসেবে "ওয়ান টিচার, ওয়ান ট্যাব" কর্মসূচি, মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

উল্লেখ্য, ২০২৬-২৭ অর্থবছরের সম্ভাব্য বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর মধ্যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা এবং সম্ভাব্য বাজেট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।