ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

ট্রাম্পের সঙ্গে সংঘাত এড়াতে ন্যাটোর বড় সিদ্ধান্ত: ২০২৮ সালে কি বন্ধ হচ্ছে শীর্ষ সম্মেলন?

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৪-২০২৬ ১২:১৭:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৬ ১২:১৭:২৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৫ বার পঠিত
ট্রাম্পের সঙ্গে সংঘাত এড়াতে ন্যাটোর বড় সিদ্ধান্ত: ২০২৮ সালে কি বন্ধ হচ্ছে শীর্ষ সম্মেলন? ছবি: সংগৃহীত
ন্যাটোর সঙ্গে ট্রাম্পের কূটনৈতিক টানাপোড়েনে জোটের বার্ষিক শীর্ষ সম্মেলন বন্ধের শঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে বেড়ে চলেছে জোটের অভ্যন্তরীণ উত্তেজনা। নাটকীয়তা কমিয়ে সিদ্ধান্ত গ্রহণে গুরুত্ব দিতে চায় সদস্য দেশগুলো। ২০২৮ সালের সম্মেলন নিয়েই সবচেয়ে বড় অনিশ্চয়তা থেকে গেছে।

পশ্চিমা সামরিক জোট ন্যাটো এখন তাদের বার্ষিক শীর্ষ সম্মেলন আয়োজন বন্ধ বা কমানোর বিষয়টি বিবেচনা করছে বলে একাধিক কূটনৈতিক সূত্রের বরাতে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। বর্তমানে প্রতি বছরই সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধান বৈঠকে সাক্ষাৎ করলেও, ভবিষ্যতে এই নিয়ম পরিবর্তন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই আলোচনার পেছনে অন্যতম বড় কারণ হিসেবে উঠে এসেছে জোটের ভেতরে চাপ ও রাজনৈতিক উত্তেজনা, বিশেষ করে ট্রাম্পের সময়কালে যুক্তরাষ্ট্র ও অন্য সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্কের টানাপোড়েন। প্রতিরক্ষা ব্যয়, সামরিক অভিযান ও সিদ্ধান্ত গ্রহণ নিয়ে বেশ কয়েকবার প্রকাশ্য মতবিরোধ দেখা গেছে।

গত কয়েক বছরে ন্যাটো সম্মেলনগুলো প্রায়ই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় দেশগুলোকে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ দিয়েছেন ট্রাম্প, আবার ইরান ইস্যুতে সামরিক অবস্থান নিয়েও হয়েছে মতবিরোধ। 

এমনকি কিছু ক্ষেত্রে ন্যাটোর যৌথ প্রতিরক্ষা চুক্তি নিয়েও যুক্তরাষ্ট্রে প্রশ্ন জোটের ভেতরে অস্বস্তি আরও বাড়িয়ে তুলেছে।

সূত্রগুলো বলছে, কিছু সদস্য দেশ এখন বার্ষিকের বদলে দুই বছর পরপর সম্মেলনের পক্ষে মত দিচ্ছে। ২০২৮ সালে কোনো শীর্ষ সম্মেলন না করার বিষয়ও আলোচনায় আছে।

তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুটের ওপরই বিষয়টি নির্ভর করছে বলে মনে করেন অনেকে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।