ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শর্ত সাপেক্ষে মগবাজার আদ্‌-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত চেয়ে রিট যুদ্ধ বা শান্তির সময় নির্ধারণের অধিকার ইউএসকে দেওয়া হবে না:ইরান ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের দীর্ঘ বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি: ইএসডিওর গবেষণায় উদ্বেগজনক দায়িত্ব নিয়েই যে অঙ্গীকার করলেন ভারতের নতুন শিক্ষামন্ত্রী এবার হোদেইদায় হামলা সৌদির, পাল্টা হুমকি হুথিদের নভোথিয়েটারে সামিটে যোগ দিলেন প্রধানমন্ত্রী কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় ভারতীয় নাগরিক নিহত পদত্যাগের পর সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যেসব সুবিধা পাবেন ইসি রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল দ্রুত ঘোষণা করবে : মাছউদ রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে আসছেন স্পিকার ইরান থেকে সব দূতাবাসকর্মী প্রত্যাহার করে নিলো যুক্তরাজ্য দীর্ঘ ২৬ দিন পর অনশন ভাঙলেন সমাজকর্মী সোনম ওয়াংচুক শিক্ষার্থীদের আন্দোলন দিল্লি থেকে শহরের পর শহরে ,রাজপথে নামছে জনতাও প্রশ্নপত্র ফাঁসের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গড়ে তোলার ঘোষণা ম আমূল পরিবর্তন আসছে বাংলাদেশি পাসপোর্টে দিল্লির সীমানা ছাড়িয়ে দেশজুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের ওপর হামলায় সরকারের পদত্যাগ ও ক্ষমা দাবি রাহুল গান্ধীর

জাতিসংঘের সমুদ্র আইন মানতে বাধ্য নয় ইরান: বিস্ফোরক মন্তব্য ইরাভানির

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৪-২০২৬ ১১:১১:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৪-২০২৬ ১১:১১:২৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৮ বার পঠিত
জাতিসংঘের সমুদ্র আইন মানতে বাধ্য নয় ইরান: বিস্ফোরক মন্তব্য ইরাভানির ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক জলসীমার আইন নিয়ে এক নতুন বিতর্ক উসকে দিলেন জাতিসংঘের নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি। 

সোমবার (২৭ এপ্রিল) এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি জানিয়ছেন, ইরান জাতিসংঘের সমুদ্র আইন মানতে বর্তমানে বাধ্য নয়। খবর মিডল ইস্ট আইয়ের। 

বিবৃতিতে ইরাভানি তার দেশের নেওয়া বিভিন্ন নৌ পদক্ষেপের সপক্ষে যুক্তি উপস্থাপন করে বলেন, বর্তমান সময়টি চরম অস্থিতিশীল। এই পরিস্থিতিতে উপকূলীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরাপদ নৌ চলাচল বজায় রাখার মধ্যে একটি ভারসাম্য রক্ষা করা জরুরি হয়ে পড়েছে। ইরানের ওপর যে চাপ তৈরি করা হয়েছে তা থেকে নিজেদের রক্ষা করতেই এই নৌ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ইরানি প্রতিনিধি আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরুদ্ধে দ্বিমুখী আচরণের বড় অভিযোগ তুলে দাবি করেন, বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলো ইরানের ব্যাপারে এক ধরনের নীরবতা পালন করছে। তারা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ অবরোধের বিষয়টি পুরোপুরি এড়িয়ে যাচ্ছে। এটি স্পষ্টতই আন্তর্জাতিক আইনের প্রতি তাদের অবজ্ঞার বহিঃপ্রকাশ বলে তিনি উল্লেখ করেন।

আমির সাইদ ইরাভানি আরও বলেন, সমুদ্র নিরাপত্তা এবং নৌ চলাচলের স্বাধীনতা নিয়ে আন্তর্জাতিক বিশ্বের যে উদ্বেগ তা কোনোভাবেই বাস্তবসম্মত নয়। তাদের কর্মকাণ্ড এবং বর্তমান অবস্থানের সঙ্গে এসব উদ্বেগ মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি মনে করেন এই দেশগুলো কেবল নিজেদের স্বার্থেই সমুদ্র নিরাপত্তা নিয়ে কথা বলছে কিন্তু প্রকৃত চিত্রটি তারা দেখতে অস্বীকার করছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।