ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ

চরভদ্রাসনে পূর্ব শত্রুতার জেরে দুই ভাইকে কুপিয়ে আহত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৪-২০২৬ ১২:২৬:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৪-২০২৬ ১২:২৬:২৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৪ বার পঠিত
চরভদ্রাসনে পূর্ব শত্রুতার জেরে দুই ভাইকে কুপিয়ে আহত ছবি: সংগৃহীত
ফরিদপুর জেলা প্রতিনিধি,

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ফাযিলখাঁর ডাঙ্গী গ্রামে শনিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে দুই ভাইকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। আহতরা হলেন ধলা মুন্সীর ছেলে হায়দার মুন্সি (৪৬) ও সুজন মুন্সি (৩১)। তারা দুজনেই পেশায় রাজমিস্ত্রি।

স্থানীয়রা আহত দুই ভাইকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হায়দার মুন্সির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

আহতদের মা, নিরু খাতুন জানিয়েছেন, একই গ্রামের ইসলাম মণ্ডলের ছেলে কালাম মণ্ডলের সঙ্গে হায়দারের দীর্ঘদিনের বিরোধ ছিল। প্রায় তিন বছর আগে একটি মারামারির ঘটনায় হওয়া মামলায় সাক্ষ্য দেওয়ার জেরেই এই হামলা চালানো হয়েছে।

আহত সুজন মুন্সি জানান, “খবর পেয়ে আমি ঘটনাস্থলে গেলে হামলাকারীরা প্রথমে আমাকে কোপ দেয়। পরে তারা আমার ভাই হায়দারকে একটি বাড়ি থেকে বের করে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।”

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মো. রশিদ বলেন, হায়দারের শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম রয়েছে। তার একটি হাত ও একটি পায়ের অবস্থা অত্যন্ত গুরুতর। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

চরভদ্রাসন থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, “প্রাথমিকভাবে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে এই হামলা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। কাউকে ছাড় দেওয়া হবে না।”

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।