ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

সিরিজ খেলতে ঢাকায় পৌঁছাল পাকিস্তান দল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ১২:৪৯:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ১২:৪৯:৪৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫০ বার পঠিত
সিরিজ খেলতে ঢাকায় পৌঁছাল পাকিস্তান দল সংগৃহীত ছবি

এ মাসের শেষদিকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচের এই ছোট ফরম্যাটের সিরিজ সামনে রেখে আজ বুধবার (১৭ জুলাই) দুইভাগে ঢাকায় পা রেখেছে পাকিস্তান দল।
 

সকাল ৮টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রথম বহর, যেখানে ছিলেন অধিনায়ক সালমান আলী আগা, সাইম আইয়ুব, ফখর জামান, মুহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ এবং সাপোর্ট স্টাফরা। বিকেল পাঁচটায় পৌঁছান স্কোয়াডের বাকি ১৩ সদস্য।
 

বিমানবন্দরে পাকিস্তান দলকে ফুল দিয়ে স্বাগত জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আনুষ্ঠানিকতা শেষে খেলোয়াড়রা হোটেল সোনারগাঁওয়ে অবস্থান নেন।
 

সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, যথাক্রমে ২০, ২২ ও ২৪ জুলাই, প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।
 

সফরে পাকিস্তান দলে নতুন মুখ হিসেবে আছেন বাহাতি পেসার সালমান মির্জা। ইনজুরির কারণে ছিটকে গেছেন সহ-অধিনায়ক শাদাব খান ও গতিময় পেসার হারিস রউফ। দলে নেই নিয়মিত তিন তারকা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি। তবে অভিজ্ঞতার ঘাটতি পুষিয়ে নেওয়ার আশাবাদ জানিয়েছেন নতুন অধিনায়ক সালমান।
 

এদিকে বাংলাদেশ দল এখনও ঘোষণা করা হয়নি। বর্তমানে লিটন দাসের নেতৃত্বাধীন দল শ্রীলঙ্কা সফরে রয়েছে। আজ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি শেষে তারা দেশে ফিরবে এবং এরপরই পাকিস্তান সিরিজের দল ঘোষণা করা হবে।

 

পাকিস্তান স্কোয়াড:
সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নেওয়াজ, হোসাইন তালাত, খুশদিল শাহ, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, শাহিবজাদা ফারহান, সায়েম আইয়ুব, সালমান মির্জা ও সুফিয়ান মোকিম।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-4

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।