ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সীমান্তে করোনার নতুন ভ্যারিয়েন্ট সতর্কতা, সোনামসজিদে নেই কার্যকর স্বাস্থ্য পরীক্ষা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ০৯:২০:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ০৯:২৮:১০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
সীমান্তে করোনার নতুন ভ্যারিয়েন্ট সতর্কতা, সোনামসজিদে নেই কার্যকর স্বাস্থ্য পরীক্ষা ছবি সংগৃহীত

ভারতে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট শনাক্তের পর দেশের বিভিন্ন সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। সেই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টেও সতর্কতা ঘোষণা করা হয়েছে। তবে বাস্তবে সেখানে স্বাস্থ্য পরীক্ষার তেমন কোনো কার্যক্রম নেই বলেই অভিযোগ যাত্রীদের।
 

ভারতগামী ও ভারতফেরত যাত্রীদের অভিযোগ, ইমিগ্রেশন এলাকায় কেবলমাত্র একটি কোভিড-১৯ পরীক্ষা কেন্দ্রের ব্যানার ঝুলিয়ে রাখা হয়েছে, কিন্তু দেখা মেলেনি কোনো স্বাস্থ্যকর্মীর। কাগজে-কলমে একজন স্বাস্থ্যকর্মী সার্বক্ষণিক থাকার কথা থাকলেও পরীক্ষাবিহীনভাবেই যাত্রীদের পারাপার হতে দেখা যাচ্ছে।
 

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন দাবি করেছেন, ইমিগ্রেশন চেকপোস্টে একজন সদস্যবিশিষ্ট মেডিকেল টিম নিয়োজিত রয়েছে, যারা ভারতফেরত যাত্রী ও ট্রাকচালকদের তাপমাত্রা পরীক্ষা করছেন। তবে সেখানে করোনার নমুনা পরীক্ষা করার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি।
 

অন্যদিকে, সীমান্তে দায়িত্বরত ইমিগ্রেশন পুলিশ ও বিজিবি কিছুটা তৎপরতা চালালেও স্বাস্থ্য বিভাগ কার্যত নিষ্ক্রিয় রয়েছে। ইমিগ্রেশন পুলিশের এসআই মো. জামিরুল ইসলাম জানিয়েছেন, যাত্রীদের স্যানিটাইজার দেয়া হচ্ছে এবং মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে।
 

প্রতিদিন এই স্থলবন্দর দিয়ে ৭০-৮০ জন যাত্রী ও ৩০০-৩৫০টি ট্রাকচালক যাতায়াত করেন। করোনার নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে এমন শিথিল নজরদারিতে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।