ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

ভয়েস টাইপিংয়ে বদলে যাচ্ছে লেখার ধরন, বাড়ছে ব্যবহারকারীর সংখ্যা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ১১:১৯:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ১১:১৯:০০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৮ বার পঠিত
ভয়েস টাইপিংয়ে বদলে যাচ্ছে লেখার ধরন, বাড়ছে ব্যবহারকারীর সংখ্যা ছবি: সংগৃহীত

স্মার্টফোন ব্যবহারকারীদের লেখার অভ্যাসে আসছে বড় পরিবর্তন। কিবোর্ডে আঙুল চালানোর বদলে এখন অনেকেই ভয়েস টাইপিংয়ের মাধ্যমে লেখালেখি করছেন। গুগল অ্যাসিস্ট্যান্ট, সিরি বা অ্যালেক্সার মতো ভয়েস প্রযুক্তির ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়ায় ব্যবহারকারীরা এখন মাইক্রোফোনে কথা বলেই মেসেজ, সার্চ বা অন্যান্য কাজ সম্পন্ন করছেন।

অ্যান্ড্রয়েড ডিভাইসে ভয়েস টাইপিংয়ের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে গুগলের জি-বোর্ড (Gboard)। টাইপ করার সময় কিবোর্ডের পাশে থাকা মাইক্রোফোন আইকনে ট্যাপ করলেই ভয়েস ইনপুট চালু হয়। এরপর ব্যবহারকারী যা বলেন, তা-ই লেখা হয়ে যায়। শুধু লেখাই নয়, ‘ডিলিট’, ‘সেন্ড’, ‘সার্চ’ বা ‘ক্লিয়ার অল’ বলেও নির্দিষ্ট কাজ সম্পন্ন করা সম্ভব। ব্যবহারকারীরা চাইলে এই ফিচার অফলাইনেও ব্যবহার করতে পারেন। এজন্য Gboard সেটিংসে গিয়ে Offline Speech Recognition চালু করতে হয়।

আইফোনেও রয়েছে ভয়েস টাইপিং সুবিধা। Apple-এর ডিফল্ট কিবোর্ডে থাকা ডিকটেশন ফিচার চালু থাকলে ব্যবহারকারী ভয়েস কমান্ড দিয়ে লেখালেখি করতে পারেন। Settings > General > Keyboard > Enable Dictation অপশন থেকে এটি চালু করা যায়। ভয়েস কমান্ডে লেখা ছাড়াও ব্যবহারকারীরা ‘কমা’, ‘পিরিয়ড’, ‘নিউ লাইন’, এমনকি কিছু ইমোজিও যুক্ত করতে পারেন। তবে অ্যান্ড্রয়েডের মতো সব কমান্ড আইফোনে সমানভাবে কাজ নাও করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ভয়েস টাইপিং প্রযুক্তি শুধু দ্রুত কাজের সুবিধা দিচ্ছে না, এটি হাতমুক্তভাবে কাজের স্বাধীনতাও নিশ্চিত করছে। বিশেষ করে সাংবাদিক, শিক্ষার্থী, শিক্ষক ও নানা পেশার মানুষ এই প্রযুক্তি ব্যবহার করে দ্রুত ও স্বাচ্ছন্দ্যে লেখার কাজ শেষ করছেন। অনেকে বলছেন, ভয়েস টাইপিং ভবিষ্যতের লেখালেখির ধরণ বদলে দিতে চলেছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-4

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।