ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

সায়মা ওয়াজেদ অনির্দিষ্টকালের জন্য ছুটিতে!

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত প্রতিবেদন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০৫:৩২:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০৫:৩২:৩৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
সায়মা ওয়াজেদ অনির্দিষ্টকালের জন্য ছুটিতে!
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
 
শনিবার (১২ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে লেখেন, “প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ নিয়ে চলমান তদন্তের প্রেক্ষাপটে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই পদক্ষেপকে আমরা জবাবদিহিতার পথে একটি গুরুত্বপূর্ণ প্রথম ধাপ হিসেবে বিবেচনা করি।”
 
তিনি আরও লেখেন, “স্থায়ী ও দৃশ্যমান সমাধানের জন্য সায়মা ওয়াজেদকে তার পদ থেকে স্থায়ীভাবে অপসারণ, সব সুবিধা ও অধিকার বাতিল এবং এই মর্যাদাপূর্ণ পদে স্বচ্ছতার মানদণ্ড পুনঃপ্রতিষ্ঠা করা জরুরি। জাতিসংঘ ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতেও এটি প্রয়োজন।”
 
প্রেস সচিব জানান, বাংলাদেশের জনগণ ও বৈশ্বিক মহল এই পদক্ষেপকে স্বচ্ছতা, সততা ও ন্যায়বিচারের প্রতিফলন হিসেবে দেখছে।
 
উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলার প্রেক্ষিতে ডব্লিউএইচও সায়মা ওয়াজেদকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয়। হেলথ পলিসি ওয়াচ-এর এক প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে সংস্থার মহাপরিচালক ড. তেদ্রোস আধানম ঘেব্রেয়েসাস এক অভ্যন্তরীণ ইমেইলে কর্মীদের বিষয়টি অবহিত করেছেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।