ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সেমিকন্ডাক্টর শিল্পে সম্ভাবনা বিশাল, পাঁচ বছরে বিলিয়ন ডলারের বিনিয়োগ সম্ভাবনা: বিডা চেয়ারম্যান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ০৯:৫২:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ০৯:৫২:১০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
সেমিকন্ডাক্টর শিল্পে সম্ভাবনা বিশাল, পাঁচ বছরে বিলিয়ন ডলারের বিনিয়োগ সম্ভাবনা: বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী। ছবি: সংগৃহীত

সেমিকন্ডাক্টর শিল্পে বিশ্বব্যাপী বিপুল সম্ভাবনা থাকলেও বাংলাদেশ এখনও এ খাতে তেমনভাবে এগোতে পারেনি। তবে সম্ভাবনাময় এই প্রযুক্তিনির্ভর শিল্পে বিশ্ববাজার ধরতে বাড়তি গুরুত্ব দিচ্ছে সরকার। আগামী পাঁচ বছরে সেমিকন্ডাক্টর খাতে কয়েকশো মিলিয়ন থেকে বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগ হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন (আশিক চৌধুরী)।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সেমিকন্ডাক্টর শিল্পের বিশ্ববাজার প্রায় ৬০০ বিলিয়ন ডলার, অথচ বাংলাদেশ সেখানে অবদান রাখতে পারছে মাত্র ৬ মিলিয়ন ডলার। অথচ দেশের তরুণ মেধাবীরা বিদেশে গিয়ে এ খাতে দক্ষতার সঙ্গে কাজ করছেন। সরকার সঠিক উদ্যোগ নিলে দেশে চিপ ডিজাইন ও প্যাকেজিং শিল্প গড়ে তোলা সম্ভব।”

তিনি জানান, সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হবে। এ লক্ষ্যে ব্যবসায়ী, সরকার ও প্রযুক্তি বিশেষজ্ঞদের নিয়ে সমন্বিতভাবে কাজ চলছে। দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের পাশাপাশি যেখানে ঘাটতি থাকবে সেখানে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

বিনিয়োগ আকর্ষণে বিশ্ববাজারের সঙ্গে কানেকটিভিটি বাড়ানো এবং প্রয়োজনে বিদেশি দক্ষ জনবল নিয়োগের কথাও বলেন তিনি। একই সঙ্গে তিনি বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ইতোমধ্যে জাতীয় সেমিকন্ডাক্টর টাস্কফোর্স গঠন করা হয়েছে এবং প্রধান উপদেষ্টার কাছে এ খাতের উন্নয়নে ২৩টি সুপারিশ জমা দেওয়া হয়েছে।

বিডা চেয়ারম্যান আশাবাদ ব্যক্ত করে বলেন, “সরকার ও বেসরকারি খাতের সম্মিলিত উদ্যোগে সেমিকন্ডাক্টর শিল্পে সক্ষমতা বাড়ানো গেলে বিদেশি বিনিয়োগ আসবে এবং বাংলাদেশ এই বৈশ্বিক শিল্পে একটি শক্ত অবস্থান নিতে পারবে।”


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-4

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।