ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইউরোপের আরও একটি দেশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ০৯:৫৫:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ০৯:৫৫:৫৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৫ বার পঠিত
সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইউরোপের আরও একটি দেশ ছবি সংগৃহীত

আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ ইউরোপের দেশ মাল্টা । মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী রবার্ট আবেলা।


বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইসরাইল কিছু শর্ত না মানলে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর এমন ঘোষণার কয়েক ঘণ্টা পর মাল্টার পক্ষ থেকে এই তথ্য জানানো হলো।

ফেসবুকে দেয়া পোস্টে রবার্ট আবেলা বলেন, ‘মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার প্রতি আমাদের অঙ্গীকারই আমাদের অবস্থানকে প্রতিফলিত করে।’

 
সম্প্রতি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার বিষয়ে দেশটির সরকার অভ্যন্তরীণ চাপের মুখে পড়ে। সরকারি দলেই এ বিষয়ে চাপ বাড়ছিল, পাশাপাশি জুলাইয়ের মাঝামাঝি সময়ে মধ্য-ডানপন্থি বিরোধী দলও ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দেয়ার আহ্বান জানায়।
 
গত মে মাসে আবেলা জুনে জাতিসংঘের একটি সম্মেলনে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার কথা ঘোষণা করেন। তবে সম্মেলনটি পরে স্থগিত করা হয়েছিল।
 
গত মে মাসে আয়ারল্যান্ড, নরওয়ে এবং স্পেন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

 

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।