ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

নির্বাচনে ফায়দা লুটতে আসামের বাংলাভাষী মুসলিমদের উচ্ছেদ করছে বিজেপি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৩:৫১:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৩:৫১:০৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
নির্বাচনে ফায়দা লুটতে আসামের বাংলাভাষী মুসলিমদের উচ্ছেদ করছে বিজেপি ছবি: সংগৃহীত
আসামে বাংলাভাষী মুসলিমদের উচ্ছেদ অভিযান জোরদার করেছে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। রাজ্যটিতে আগামী নির্বাচন সামনে রেখে স্থানীয় সংস্কৃতি ও ভোটব্যাংক রক্ষার অজুহাতে শত শত পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। শুধু বাড়িঘর থেকেই নয়, বহু বাসিন্দার ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি বলছে, এরা বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী। তবে ভুক্তভোগীরা বলছেন, তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে আসামেই বসবাস করছেন।
 
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, গত বছর শেখ হাসিনার সরকারের পতনের পর ভারত সরকার এ অভিযান আরও জোরালোভাবে শুরু করেছে। আসামে বসবাসকারী মুসলিমদের বড় একটি অংশ বাংলাভাষী হওয়ায় তাদেরই লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
 
আসামের গোয়ালপাড়া জেলার বাসিন্দা ৫৩ বছর বয়সী আরান আলী রয়টার্সকে বলেন, ‘আমরা এই মাটির সন্তান। আমাদের জন্মও এখানেই। তবুও আমাদেরকে বিদেশি অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে ঘরছাড়া করা হয়েছে। এখন তিন সদস্যের পরিবার নিয়ে অস্থায়ীভাবে বসবাস করছি।’
 
রিপোর্টে আরও বলা হয়, আসামের সঙ্গে বাংলাদেশের ২৬২ কিলোমিটার সীমান্ত রয়েছে। দীর্ঘদিন ধরেই রাজ্যটিতে বাংলাদেশ থেকে আসা অভিবাসীদের বিরুদ্ধে বৈরিতা তৈরি করা হয়েছে। এদের মধ্যে হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ থাকলেও বিজেপি মূলত মুসলিমদের লক্ষ্য করে নীতিমালা চালু করছে। দলটির আশঙ্কা, বাংলাভাষীরা স্থানীয় সংস্কৃতি ও অর্থনীতির ওপর প্রভাব বিস্তার করছে—যা রাজনীতিতে হিন্দুত্ববাদী দলের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।
 
এই অভিযানের নেতৃত্বে রয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এক্স (সাবেক টুইটার)–এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারীরা ভারতের জাতীয় পরিচয়ের জন্য হুমকি। আমরা নির্ভীকভাবে সীমান্ত থেকে তাদের অনুপ্রবেশ ঠেকাতে কাজ করছি।’
 
সাম্প্রতিক এক সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, আসামের কয়েকটি জেলায় হিন্দুরা নিজেদের ভূমিতেই সংখ্যালঘু হয়ে পড়েছে। তার ভাষ্যমতে, ২০১১ সালের আদমশুমারিতে রাজ্যের জনসংখ্যা ছিল ৩ কোটি ১০ লাখ, যার মধ্যে ৩০ শতাংশ মুসলিম। আর আগামী কয়েক বছরের মধ্যে এ হার ৫০ শতাংশে পৌঁছাবে বলেও মন্তব্য করেন তিনি।
 
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসামে এই উচ্ছেদ অভিযান শুধুই সীমান্তনির্ভর নিরাপত্তা প্রশ্ন নয়, বরং আসন্ন নির্বাচনের আগে বিজেপির হিন্দুত্ববাদী প্রচারের অংশ। উচ্ছেদ অভিযানের পেছনে কার্যত রাজনীতিকরণ এবং মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শনের কৌশলই লক্ষ্য করা যাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।