ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

ছিনতাইকারী ধরতে অবহেলা: মোহাম্মদপুর থানার চার পুলিশ সদস্য ক্লোজড

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ০৪:১৮:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ০৪:১৮:৫৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৭ বার পঠিত
ছিনতাইকারী ধরতে অবহেলা: মোহাম্মদপুর থানার চার পুলিশ সদস্য ক্লোজড ছবি সংগৃহিত

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারীদের ধরতে অবহেলার অভিযোগে থানার চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। অভিযুক্তরা হলেন—এসআই জসিম, এএসআই আনারুল, কনস্টেবল মজিদুল ও কনস্টেবল নুরনবী।
 

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে তাদের ক্লোজড করা হয় বলে নিশ্চিত করেছেন মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার এসএম মেহেদী হাসান।
 

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে, যখন মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে সাংবাদিক আহমাদ ওয়াদুদ ছিনতাইয়ের শিকার হন। থানায় গিয়ে সমাধান না পেয়ে উল্টো হয়রানির মুখে পড়েন তিনি। ওসি প্রথমে বিষয়টি গুরুত্ব না দিয়ে তাকে নানা প্রশ্ন করেন। পরে এক এসআইকে দায়িত্ব দিলে ওয়াদুদ তাকে নিয়ে ঘটনাস্থলে যান এবং ছিনতাইকারীদের দেখিয়ে দেন। কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তার না করে নির্বিকার ছিল।
 

এই ঘটনার বিস্তারিত ফেসবুকে তুলে ধরেন ভুক্তভোগী। তার পোস্ট সামাজিক মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। পরে পুলিশ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে এবং সংশ্লিষ্ট চার কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে।

 
 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।