আল-আকসায় জুমার নামাজ শেষেই ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতিকে তুলে নিয়ে গেল ইসরাইলি বাহিনী

আপলোড সময় : ১০-০৭-২০২৬ ০৯:১৭:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৭-২০২৬ ০৯:৫৯:২০ অপরাহ্ন
আল-আকসা মসজিদে জুমার নামাজ শেষ হওয়ার পরপরই জেরুজালেম ও ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতী শেখ মুহাম্মাদ হুসেইনকে ‍তুলে নিয়ে গেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী।

শুক্রবার (১০ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আল-আকসা মসজিদে জুমার খুতবা প্রদান এবং নামাজ শেষ করার কিছুক্ষণের মধ্যেই ইসরাইলি সেনারা মুফতি শেখ মোহাম্মদ হুসেইনকে নিজেদের হেফাজতে নেয়। পবিত্র এই ধর্মীয় স্থানে উপস্থিত মুসল্লিদের সামনেই তাকে আটক করে নিয়ে যাওয়া হয়।

গ্র্যান্ড মুফতীকে ঠিক কী কারণে আটক করা হয়েছে কিংবা ইসরাইলি বাহিনী তাকে ঠিক কোথায় নিয়ে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। এই ঘটনার পর আল-আকসা মসজিদ প্রাঙ্গণ এবং আশেপাশের এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

সূত্র: আল-জাজিরা

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]