চীনের ‘জুতার রাজধানী’ জিনজিয়াংয়ের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড: অন্তত ২৮ জনের মৃত্যু, তদন্তের নির্দেশ শি জিনপিংয়ের

আপলোড সময় : ১০-০৭-২০২৬ ০৯:১৪:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৭-২০২৬ ০৯:১৪:০৩ অপরাহ্ন
চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে। খবর বিবিসির।

বৃহস্পতিবার (৯ জুলাই) ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরে হুইটেং ফুটওয়্যার কারখানায় আগুনের সূত্রপাত হয়।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কারখানার ভবন থেকে আগুনের বড় বড় শিখা ও কালো ধোঁয়া বের হচ্ছে। নিচের তলাগুলোতে আগুন ছড়িয়ে পড়ায় অনেককে জানালা ও ছাদে আশ্রয় নিতে দেখা যায়।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, দুর্ঘটনায় উল্লেখযোগ্য সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে। আগুন লাগার কারণ দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, উদ্ধারকাজে ৫০০ জনের বেশি উদ্ধারকর্মী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহর জুতা উৎপাদনের জন্য পরিচিত। এ কারণে শহরটিকে চীনের জুতার রাজধানী বলেও ডাকা হয়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]