চায়না মাত্র ৩৮ মাসে বিশ্বের বৃহত্তম রেলস্টেশন নির্মাণের কাজ শেষ করেছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চংকিংয়ে নির্মিত চংকিং ইস্ট রেলস্টেশন এখন বিশ্বের বৃহত্তম রেলস্টেশন হিসেবে পরিচিত।
চীনা গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ১২ লাখ ২০ হাজার বর্গমিটার আয়তনের এ স্টেশনটি প্রায় ১৭০টি ফুটবল মাঠের সমান। এটি নিউইয়র্কের গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের চেয়ে প্রায় ছয় গুণ এবং ইউরোপের বৃহত্তম রেলস্টেশন লিপজিগ হাউপ্টবানহফের তুলনায় প্রায় ১৫ গুণ বড়।
স্টেশনটিতে রয়েছে ২৯টি প্ল্যাটফর্ম, ১৫টি রেললাইন এবং আটতলা বিশিষ্ট আধুনিক অবকাঠামো। ১৬ হাজার ৫০০ টন ইস্পাত দিয়ে নির্মিত ছাদ এবং ৪০০ মিটার দীর্ঘ প্ল্যাটফর্মগুলো প্রতি ঘণ্টায় প্রায় ১৬ হাজার যাত্রী পরিবহনের উপযোগী করে তৈরি করা হয়েছে। একই সঙ্গে এগুলো চীনের দীর্ঘতম উচ্চগতির ট্রেন চলাচলের জন্যও উপযুক্ত।
বিশেষজ্ঞদের মতে, সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো-স্টেশনটি একটি পাহাড়ের চূড়ায় নির্মাণ করা হয়েছে। নির্মাণকাজ শুরুর আগে বিস্ফোরণ ও খননের মাধ্যমে পাহাড় কেটে বিশাল এলাকা সমতল করা হয়।
প্রকল্পটি বাস্তবায়নে প্রায় ২০ লাখ ঘনমিটার কংক্রিট, ৩ লাখ ৬৬ হাজার টন ইস্পাত এবং বিপুল রোবোটিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে। নির্মাণকাজে একসময় প্রায় ৪০ হাজার শ্রমিক একযোগে কাজ করেছেন বলে জানিয়েছে চীনা গণমাধ্যম।
বিশ্লেষকদের মতে, অল্প সময়ে এত বড় অবকাঠামো নির্মাণ চীনের প্রকৌশল সক্ষমতা, উন্নত প্রযুক্তির ব্যবহার এবং বৃহৎ পরিসরে প্রকল্প বাস্তবায়নের দক্ষতার আরেকটি উদাহরণ।
সূত্র : জে এন।