ইরানে নতুন করে মার্কিন হামলা, নিহত ১৪; কুয়েত-কাতার-বাহরাইনের মার্কিন ঘাঁটিতে ড্রোনের পাল্টা জবাব তেহরানের

আপলোড সময় : ০৯-০৭-২০২৬ ০৫:২০:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৭-২০২৬ ০৫:২০:৩২ অপরাহ্ন
নতুন করে শুরু হওয়া মার্কিন হামলায় ইরানের পাঁচটি প্রদেশে এ পর্যন্ত ১৪ জন নিহত ও ৭৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যদিকে, মার্কিন এই আগ্রাসনের কড়া জবাব দিতে কুয়েত, কাতার এবং বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে বিপুল সংখ্যক ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইরানের সামরিক বাহিনী।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, বুধবার থেকে শুরু হওয়া মার্কিন বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় দেশের পাঁচটি প্রদেশ জুড়ে অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছেন এবং ৭৮ জন আহত হয়েছেন।

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, তারা কুয়েতে একটি মার্কিন প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম, কাতারে একটি আর্লি ওয়ার্নিং স্যাটেলাইট অ্যান্টেনা সাইট এবং বাহরাইনে মার্কিন সামরিক বাহিনীর মালিকানাধীন জ্বালানি ট্যাংক লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে। এই আক্রমণগুলোতে বিপুল সংখ্যক বিভিন্ন ধরনের ড্রোন ব্যবহার করা হয়েছে বলে নিশ্চিত করেছে তেহরান।

এক বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনী মার্কিন প্রশাসনের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। তারা বলেছে, যুক্তরাষ্ট্রের ‘বোকা প্রেসিডেন্ট’-এর লক্ষ্য ও আকাঙ্ক্ষা কোনো অবস্থাতেই পূরণ হতে দেওয়া হবে না এবং চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত ইসলামি বিপ্লবের সুমহান আদর্শ রক্ষা করা হবে।

সূত্র: আলজাজিরা

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]