‘সংসদে খুল্লাম খুল্লা ফোন ইউজ করছেন!’ এমপিদের কড়া হুঁশিয়ারি দিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

আপলোড সময় : ০৮-০৭-২০২৬ ০২:৩৬:৩৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০৭-২০২৬ ০২:৩৬:৩৪ পূর্বাহ্ন
জাতীয় সংসদ অধিবেশন চলাকালে মোবাইল ফোন ব্যবহার করায় সংসদ সদস্যদের (এমপি) কঠোরভাবে সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার (৭ জুলাই) সংসদ অধিবেশনে তিনি এই রুলিং প্রদান করেন।
 
এ দিন ‘পাবলিক এক্সামিনেশনস অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’ নিয়ে জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবের ওপর আলোচনা চলছিল। আলোচনা চলাকালীন একজন সংসদ সদস্যকে সরাসরি মোবাইল ফোন ব্যবহার করতে দেখে বিরক্তি প্রকাশ করেন স্পিকার।
 
সংসদ সদস্যকে উদ্দেশ্য করে স্পিকার বলেন, ‘মাননীয় সংসদ সদস্য, সংসদে কেউ কেউ টেলিফোন ব্যবহার করেন একটা আড়াল রেখে। আপনি তো খুল্লাম খুল্লা (প্রকাশ্যে) ইউজ করছেন।’
 
এরপর তিনি পুরো সংসদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে বলেন, ‘অনুগ্রহ করে সংসদে ফোন ব্যবহার করবেন না। এটি রীতি বিরুদ্ধ এবং এটি সবার জন্য প্রযোজ্য। সংসদের মর্যাদা সমুন্নত রাখবেন, এটাই আমি আশা করি।’
 
সংসদীয় রীতি অনুযায়ী, অধিবেশন চলাকালে মোবাইল ফোন ব্যবহার করা বা উচ্চস্বরে কথা বলা অশোভন হিসেবে গণ্য করা হয়। স্পিকারের এই কড়া নির্দেশনার পর সংসদ সদস্যদের মধ্যে সচেতনতা লক্ষ্য করা যায়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]