হৃদযন্ত্রের জটিলতায় রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
মঙ্গলবার (৭ জুলাই) রাতে হাসপাতালে গিয়ে তিনি জাহিদ হাসান টুকুনের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসার সর্বশেষ অগ্রগতি সম্পর্কেও অবগত হন।
সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী চিকিৎসাধীন সাংবাদিক জাহিদ হাসান টুকুনের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন। পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও শুভকামনা জানান।