ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে।
রোববার (৫ জুলাই) দুপুর ১২ টার দিকে উড্ডয়নের পরপরই বিমানটির ইঞ্জিন বিকল হয়ে যায়।
শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, এয়ার অ্যাস্ট্রার চট্টগ্রামগামী ফ্লাইটটি উড্ডয়নের মাত্র দুই থেকে তিন মিনিটের মাথায় একটি ইঞ্জিন বিকল হয়ে যায়। পরিস্থিতি বিবেচনায় পাইলট তাৎক্ষণিকভাবে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। এরপর উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে। বিমানে থাকা ৭০ জন যাত্রীর সবাই নিরাপদে আছেন
এয়ার অ্যাস্ট্রার সহকারী মহাব্যবস্থাপক এ. এফ. এম. রুবায়াত-উল-জান্নাত বলেন, উড্ডয়নের পরপরই উড়োজাহাজটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছিল। তাই এটি চট্টগ্রামে না গিয়ে ঢাকায় ফিরে আসে এবং নিরাপদে অবতরণ করে। পরবর্তীতে আমরা অন্য একটি উড়োজাহাজে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিয়েছি।