শাহজালাল বিমানবন্দর এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযান, ৮২ জন আটক

আপলোড সময় : ০৫-০৭-২০২৬ ০১:৩২:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৭-২০২৬ ০১:৩২:২৫ অপরাহ্ন
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের উৎপাত বন্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে ৮২ জনকে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ। 

শনিবার(৪ জুলাই) এ অভিযান চালানো হয়।  

রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকা, পুলিশ বক্সের আশপাশ, বিমানবন্দরের প্রবেশপথ, ভিভিআইপি ও ভিআইপি রোডসহ আশপাশের এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৫৮ জন মাদকাসক্ত পথশিশু এবং অন্যান্য অপরাধে জড়িত ২৪ জনসহ মোট ৮২ জন আটক হয়েছে।        

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো অবস্থাতেই ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের এসব এলাকায় অবস্থান করতে না দিতে বর্তমানে পুলিশের টহল কার্যক্রম চলমান রয়েছে। আটককৃত শিশুদের সুরক্ষায় শিশুবিষয়ক পুলিশ কর্মকর্তার মাধ্যমে শিশু আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। FB

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]