সৌদিতে হামলার হুমকি ইয়েমেনের বিদ্রোহীদের, ইরানের বিমান ঘিরে উত্তেজনা

আপলোড সময় : ০৪-০৭-২০২৬ ১১:৫৩:২৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-০৭-২০২৬ ১১:৫৩:২৩ পূর্বাহ্ন
ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলে সৌদি আরবকে হামলার হুমকি দিয়েছে দেশটির হুতি বিদ্রোহীরা। তাদের দাবি, শুক্রবার ইরানের রাজধানী তেহরান থেকে আসা একটি বেসামরিক বিমানকে রাজধানী সানার বিমানবন্দরে অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করেছে সৌদি আরবের যুদ্ধবিমান।
 
হুতি মুখপাত্র ইয়াহিয়া সারে শুক্রবার (৩ জুলাই) এক বিবৃতিতে বলেন, ভবিষ্যতে সৌদি আরব আবারও ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করলে দেশটির বিমানবন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালানো হবে।
 
বিবৃতিতে তিনি বলেন, ‘আমাদের আকাশসীমা লঙ্ঘন বা দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের পুনরাবৃত্তি না করতে আমরা সৌদি শত্রুদের সতর্ক করছি। এ ধরনের যেকোনো পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে। তাদের বিমানবন্দরসহ জল ও স্থলপথের সব গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হবে।’
 
ইয়াহিয়া সারে আরও জানান, সম্ভাব্য বিরূপ পরিস্থিতির আশঙ্কা থাকলেও তেহরান ও সানার মধ্যে বিমান চলাচল অব্যাহত থাকবে।
 
এর আগে হুতি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম জানায়, ইরান থেকে আসা ওই বেসামরিক বিমানটি নিরাপদেই সানার বিমানবন্দরে অবতরণ করেছে। বিমানটিতে অসুস্থ কয়েকজন ইয়েমেনি নাগরিক ছিলেন। পরে একই বিমান হুতি নেতাদের নিয়ে আবার তেহরানের উদ্দেশে রওনা হয়। তারা দেশটির সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ে অংশ নেবেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]