শান্তি আলোচনার মধ্যেই ইরানি কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা করেছিল ইসরাইল — অভিযোগ প্রত্যাখ্যান তেল আবিবের

আপলোড সময় : ০৪-০৭-২০২৬ ১১:২৯:৫৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-০৭-২০২৬ ১১:২৯:৫৩ পূর্বাহ্ন
 

শান্তি আলোচনার গুরুত্বপূর্ণ পর্যায়ে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরাইল — এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তেল আবিব। নিউইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টে প্রকাশিত প্রতিবেদনগুলোকে ইসরাইল 'ভুয়া খবর' ও 'বাস্তবতার সম্পূর্ণ বিকৃতি' বলে অভিহিত করেছে।
 

এর আগে দুই মার্কিন সংবাদমাধ্যম নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাতে জানিয়েছিল, চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমানোর আলোচনা চলাকালে ইসরাইল ইরানের শীর্ষ আলোচকদের হত্যার পরিকল্পনা করেছিল বলে মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করতেন। প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধ শুরুর পর ইসরাইলের অন্যতম কৌশল ছিল ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা, যাতে সর্বোচ্চ নেতা আলি খামেনিসহ বহু উচ্চপদস্থ নেতার নাম ছিল।
 

ওয়াল স্ট্রিট জার্নাল এর আগে মার্চে জানিয়েছিল, আরাগচি ও গালিবাফ ইসরাইলের সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় ছিলেন, তবে যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু হলে যুক্তরাষ্ট্রের অনুরোধে সাময়িকভাবে তাদের নাম সেই তালিকা থেকে সরানো হয়। নিউইয়র্ক টাইমস জানায়, ট্রাম্প প্রশাসন জানতে পেরে ইসরাইলকে এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকার অনুরোধ জানায়। তিনজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার দাবি অনুযায়ী, একটি গোপন বাঙ্কারে হামলার সময় গালিবাফ অল্পের জন্য প্রাণে বেঁচে যান এবং ধ্বংসস্তূপ থেকে তাকে উদ্ধার করতে হয়েছিল।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]