মাদ্রাসার কৃষি শিক্ষকদের বেতন গ্রেড ও যোগ্যতা পুনর্নির্ধারণ, উচ্চতর স্কেলে যাওয়ার সুযোগ

আপলোড সময় : ০১-০৭-২০২৬ ০২:১৯:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৭-২০২৬ ০২:১৯:০৭ অপরাহ্ন
 

দেশের এমপিওভুক্ত মাদ্রাসার সহকারী শিক্ষক (কৃষি) পদের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল ও গ্রেড পুনর্নির্ধারণ করেছে সরকার। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, এনটিআরসিএর মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হয়ে ১১ কোডে যোগদান ও এমপিওভুক্ত শিক্ষকরা এখন থেকে ১০ কোড অনুযায়ী উচ্চতর বেতন স্কেল পাবেন। সংশ্লিষ্ট শিক্ষকদের মেমিস সফটওয়্যারের 'পুনঃনিয়োগ' অপশনে গিয়ে ১০ কোডের জন্য আবেদন করতে বলা হয়েছে।
 

গত ৯ জুন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের পরিপত্রে 'বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬'-এর পরিশিষ্ট সংশোধন করে এই পদের নতুন যোগ্যতা ও বেতন স্কেল নির্ধারণ করা হয়।
 

সংশোধিত যোগ্যতা অনুযায়ী, কৃষি, কৃষি অর্থনীতি, মৎস্য, পশুপালন, কৃষি প্রকৌশল, বনবিদ্যা, পরিবেশ বিজ্ঞান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মৃত্তিকা বিজ্ঞান বা ডিভিএম বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা ন্যূনতম ৩ বছরের কৃষি ডিপ্লোমাধারীরা সরাসরি ১০ম গ্রেডে বেতন পাবেন। উদ্ভিদবিদ্যা বা প্রাণিবিদ্যায় স্নাতকরাও আবেদনের সুযোগ পাবেন, তবে তারা প্রথমে ১১তম গ্রেডে যোগদান করবেন এবং পরে বিএড ডিগ্রি অর্জন করলে ১০ম গ্রেডে উন্নীত হবেন। পরিপত্রে স্পষ্ট করা হয়েছে, সমগ্র শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না। বয়সসীমা অনূর্ধ্ব ৩৫ বছর, তবে একই পদের ইনডেক্সধারীদের ক্ষেত্রে শিথিলযোগ্য।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]