কেরানীগঞ্জ কারাগারের অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

আপলোড সময় : ২০-০৬-২০২৬ ০৭:০২:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৬-২০২৬ ০৭:০২:৩৮ অপরাহ্ন

ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া এক কয়েদির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম তরিকুল ইসলাম (৬৮)। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ধুয়াপাড়া মৌবন লাইনপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
 

শনিবার (২০ জুন) দুপুরে কারাগারের ভেতরে অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর ১২টার দিকে কারাগার থেকে একজন অসুস্থ কয়েদিকে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করার পর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
 

তরিকুল ইসলাম কোন মামলায় কারাবন্দি ছিলেন বা তার শারীরিক অসুস্থতার প্রকৃত কারণ কী ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]