হাতিরঝিলে নিরাপত্তা জোরদারে আনসার মোতায়েনের ঘোষণা

আপলোড সময় : ২০-০৬-২০২৬ ১১:৫৮:১৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০৬-২০২৬ ১১:৫৮:১৬ পূর্বাহ্ন

 

 

রাজধানীর অন্যতম বিনোদনকেন্দ্র হাতিরঝিলে নিরাপত্তা জোরদারে আনসার সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সাম্প্রতিক সময়ে এলাকায় ছিনতাইয়ের অভিযোগ বাড়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 

শনিবার সকালে হাতিরঝিলে চলমান পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) শিগগিরই সেখানে আনসার সদস্য নিয়োগ দেবে, যাতে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। একই সঙ্গে হাতিরঝিলকে দ্রুত আগের স্বাভাবিক ও আকর্ষণীয় অবস্থায় ফিরিয়ে আনার আশ্বাস দেন তিনি।
 

এ সময় রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম জানান, হাতিরঝিল এলাকায় আলোকসজ্জা উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনমূলক কাজও হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রম দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রয়োজনে অতিরিক্ত জনবল যুক্ত করা হবে।
 

এছাড়া হাতিরঝিলে সুয়ারেজ লাইন ব্যবস্থাপনা উন্নয়ন এবং পানিতে ভাসমান বর্জ্য অপসারণে কাজ চলমান রয়েছে বলে জানান তিনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশা, সমন্বিত এই উদ্যোগ বাস্তবায়িত হলে হাতিরঝিলের পরিবেশ ও নিরাপত্তা পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]