যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ১, আহত ৮৯

আপলোড সময় : ২০-০৬-২০২৬ ১০:১৫:৪৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০৬-২০২৬ ১০:১৫:৪৮ পূর্বাহ্ন
 

যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে বেডফোর্ডের দক্ষিণে রেললাইনে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ৮৯ জন আহত হয়েছেন। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (১৯ জুন) বিকাল পাঁচটা পনেরো মিনিটের দিকে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে এই দুর্ঘটনা ঘটে।
 

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, একটি ট্রেনের সামনের অংশ অন্য ট্রেনের পেছনের অংশের সঙ্গে জড়িয়ে গেছে, তবে বগিগুলো রেললাইনের ওপর সোজা দাঁড়িয়ে ছিল। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং ১১ জন খুবই গুরুতর, ২২ জন গুরুতর এবং আরও ৫৬ জন সামান্য আহত হয়েছেন।
 

দুর্ঘটনার পর বড় ধরনের উদ্ধার তৎপরতা চালানো হয় বলে জানিয়েছে ইস্ট অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস। ঘটনাস্থলে ২০টিরও বেশি অ্যাম্বুলেন্স ও ছয়টি এয়ার অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক বিবৃতিতে নিহতের পরিবার ও আহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
 

পুলিশের উপপ্রধান কর্মকর্তা স্টুয়ার্ট ক্যান্ডি জানিয়েছেন, দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে জরুরি সেবার সদস্যরা ব্যাপকভাবে কাজ করছেন এবং বিস্তারিত তদন্ত চলছে। দুর্ঘটনাকবলিত একটি ট্রেনের যাত্রী ও চিকিৎসক পিটার নাপ জানান, তিনি হঠাৎ একটি প্রবল ধাক্কা অনুভব করেন এবং একটি বগি রেললাইন থেকে ছিটকে যেতে দেখেন। তিনি নিজেও সামান্য আহত হয়েছেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]