ইরানের পরমাণু ইস্যুতে সমঝোতার আহ্বান রাশিয়ার, বুশেহরে ফিরছেন রুশ বিশেষজ্ঞরা

আপলোড সময় : ১৮-০৬-২০২৬ ০১:৪০:২৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০৬-২০২৬ ০২:১৬:০৮ পূর্বাহ্ন
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কূটনৈতিক সমাধান ও সমঝোতার আহ্বান জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রোসাটম (রোসাটম)। একই সঙ্গে সংস্থাটি জানিয়েছে, শিগগিরই ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ বিশেষজ্ঞরা তাদের কার্যক্রমে ফিরে যাবেন।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাতে রোসাটমের প্রধান আলেক্সেই লিখাচেভ বলেন, বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এখনো তাদের সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্প।

তিনি বলেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) অংশগ্রহণে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি সমঝোতায় পৌঁছানোর প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই।

তবে এ ক্ষেত্রে আইএইএকে সংশ্লিষ্ট সব পক্ষের স্বার্থ বিবেচনায় নেওয়ার আহ্বান জানান তিনি।

লিখাচেভের বলেন, সংস্থাটিকে অবশ্যই সব পক্ষের স্বার্থকে গুরুত্ব দিতে হবে।

উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইসরাইলের সামরিক অভিযানের পর বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র একাধিকবার হামলার মুখে পড়ে। নিরাপত্তা ঝুঁকি বাড়ায় গত এপ্রিল মাসে রোসাটমের প্রায় ২০০ কর্মীকে ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছিল।

সাম্প্রতিক এই ঘোষণাকে বুশেহর প্রকল্পে রাশিয়ার দীর্ঘমেয়াদি সম্পৃক্ততা বজায় রাখার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে চলমান আন্তর্জাতিক উত্তেজনার মধ্যেও আলোচনার মাধ্যমে সমাধানের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করল মস্কো।

সূত্র: আল জাজিরা

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]