পাকিস্তানে শক্তিশালী ঝড়-বজ্রপাতে লণ্ডভণ্ড খাইবার পাখতুনখোয়া: শিশুসহ নিহত ৭, আহত ৩৩

আপলোড সময় : ১৫-০৬-২০২৬ ০২:৫২:২১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৬-২০২৬ ০২:৫২:২১ পূর্বাহ্ন
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় প্রচণ্ড ঝড়ে সাতজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ৩০ জন। রোববার দেশটির প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) এ তথ্য জানায়।

পিডিএমএ জানায়, গত ২৪ ঘণ্টায় খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন অংশে প্রবল বাতাস, বজ্রপাত ও বৃষ্টির কারণে সৃষ্ট দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত এবং আরো ৩৩ জন আহত হয়েছে।

নিহতদের মধ্যে দুজন শিশু, চারজন পুরুষ এবং একজন নারী। বান্নু, শাংলা ও মানসেহরায় হতাহতের এ ঘটনা ঘটেছে। এদিকে, পাকিস্তান আবহাওয়া বিভাগ রোববার খাইবার পাখতুনখোয়া, গিলগিট-বালতিস্তান এবং কাশ্মীরের বিভিন্ন স্থানে আরো বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এছাড়া দেশের বেশির ভাগ অংশে গরম ও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

এই মাসের শুরুতে প্রদেশটিতে ঝড়ে অন্তত দুজন নিহত এবং আরো ৩১ জন আহত হয়।

সূত্র: জিও নিউজ

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]