ইরানের ৪টি শীর্ষ ব্যাংকে ভয়াবহ সাইবার হামলা, সাময়িক বিপর্যয় সত্ত্বেও সুরক্ষিত গ্রাহকদের তথ্য!

আপলোড সময় : ১৫-০৬-২০২৬ ১২:২৭:০১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৬-২০২৬ ১২:২৭:০১ পূর্বাহ্ন
সাইবার হামলার শিকার হয়েছে ইরানের চারটি প্রধান ব্যাংক। তবে কোনো গ্রাহকের তথ্য ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছে দেশটির ব্যাংকিং সমন্বয় পরিষদ। ব্যাংক মেলি, ব্যাংক তেজারাত, ব্যাংক সাদেত ও এক্সপোর্ট ডেভেলপমেন্ট ব্যাংক অব ইরানের ব্যবহৃত যৌথ যোগাযোগ পরিকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এতে সাময়িকভাবে কিছু ব্যাংকিং পরিষেবা প্রভাবিত হয়।

এর পরপরই সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। পরিষদ জানিয়েছে, গ্রাহকের তথ্যে হ্যাকাররা প্রবেশ করতে পারেনি এবং কোনো ডেটাও মুছে ফেলা হয়নি। তারা আরো জানায়, স্বাভাবিক কার্যক্রম পুনরুদ্ধারের জন্য প্রচেষ্টা চলছে।

সূত্র: আলজাজিরা

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]