'বোমা বন্ধ করতে ফোন করেছিল ইরান' — ট্রাম্পের দাবি উড়িয়ে দিল তেহরান, সংঘাত আরও তীব্র

আপলোড সময় : ১১-০৬-২০২৬ ১১:৩০:২৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০৬-২০২৬ ১১:৩০:২৬ পূর্বাহ্ন
 

ইরানের শীর্ষ নেতারা সরাসরি ফোন করে বোমা হামলা বন্ধের অনুরোধ জানিয়েছিলেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, সর্বশেষ অভিযানে মার্কিন বাহিনী ইরানের ওপর ৪৯টি টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং যুক্তরাষ্ট্রের শর্ত না মানলে 'আগামী রাতেও ব্যাপক বোমা হামলা' চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।
 

তবে ট্রাম্পের এই দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রাষ্ট্রীয় বার্তাসংস্থা আইআরএনএর বরাতে আইআরজিসি বিবৃতিতে বলেছে, ইরানি কর্মকর্তারা কখনো ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেননি এবং এই দাবি যুদ্ধের দায় এড়ানোর জন্য দেওয়া অজুহাত মাত্র।
 

এরই মধ্যে উভয় পক্ষের মধ্যে নতুন সংঘাত শুরু হয়েছে। বুধবার (১০ জুন) গভীর রাতে ট্রাম্পের নির্দেশে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে নতুন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী এটিকে 'ইরানের অযৌক্তিক ও অব্যাহত আগ্রাসনের' পাল্টা জবাব বলে বর্ণনা করেছে। পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে ইরানের পাল্টা পদক্ষেপে। তেহরান দাবি করেছে, বাহরাইন, কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং হরমুজ প্রণালিতে দুটি জাহাজে হামলা চালানো হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]