এস আলমের গাড়িতে চড়া নিয়ে সংসদে ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপলোড সময় : ১১-০৬-২০২৬ ১১:০৩:৪২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০৬-২০২৬ ১১:০৩:৪২ পূর্বাহ্ন
 

বিতর্কিত ব্যবসায়ী এস আলমের মালিকানাধীন গাড়িতে চড়ে নিজ এলাকায় যাওয়ার বিষয়ে জাতীয় সংসদে ব্যাখ্যা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নজিবুর রহমান এ প্রসঙ্গ তুলে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী 'নুন খেয়ে' কিছু করছেন। পরে জবাব দিতে গিয়ে মন্ত্রী বিষয়টির ব্যাখ্যা দেন।
 

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভারত থেকে ফিরে কক্সবাজারে বিমানবন্দরে নামার পর লক্ষাধিক মানুষের ভিড়ের কারণে কোনো ব্যক্তিগত গাড়ি সেখানে ঢুকতে পারেনি। ওই পরিস্থিতিতে সমর্থকরা তাকে একটি গাড়িতে তুলে দেন। পরে তিনি জানতে পারেন গাড়িটি নিয়ে অভিযোগ উঠেছে। তার ভাষ্যে, গাড়িটি ১৭-১৮ বছর পুরোনো এবং কোনো ব্যক্তির নামে নিবন্ধিত নয়।
 

সালাহউদ্দিন আহমদ বলেন, বিষয়টি ভুল হয়ে থাকলে তিনি আগেই জাতির কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং তখনই বিষয়টি নিষ্পত্তি হয়ে গেছে। নিজের আর্থিক সক্ষমতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তার চারটি গাড়ি ও চারজন চালক রয়েছে। বক্তব্যের শেষে তিনি নজিবুর রহমানের মন্তব্যটি সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার অনুরোধ জানালে স্পিকার বিধি অনুযায়ী পরীক্ষা করে দেখার আশ্বাস দেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]