যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত: দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানাল চীন

আপলোড সময় : ১১-০৬-২০২৬ ০১:০৪:৩৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০৬-২০২৬ ০১:০৪:৩৪ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলার পর চীন তাদের সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।

চীন বলেছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ নিয়ে তারা ‘গভীরভাবে উদ্বিগ্ন’ এবং আরো লড়াই বাড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বেইজিং।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক সংবাদ সম্মেলনে বলেন, ‘সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের উচিত শান্ত থাকা ও সংযম প্রদর্শন করা, সংঘাত তীব্র করা এবং পরিস্থিতি আরো খারাপ করা থেকে বিরত থাকা এবং উত্তেজনা প্রশমনের জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা।’

হরমুজ প্রণালীতে একটি হেলিকপ্টার ভূপাতিত করার ঘটনায় যুক্তরাষ্ট্র ইরানের ওপর বিমান হামলা চালানোর পর এই মন্তব্য করে চীন।

সূত্র: আল জাজিরা

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]