হুমকির মুখে পিছু না হটার প্রত্যয় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের

আপলোড সময় : ১০-০৬-২০২৬ ০৫:২৬:৪৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৬-২০২৬ ০৫:২৬:৪৪ পূর্বাহ্ন
ইরানের প্রেসিডেন্ট লিখেছেন: আমরা দৃঢ়তার সঙ্গে জাতির অধিকার রক্ষা করব এবং কোনো ধরনের হুমকির মুখে পিছু হটব না।

তাসনিম নিউজ এজেন্সির উদ্ধৃতি দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় লিখেছেন:

আমাদের অগ্রাধিকার হলো জাতীয় নিরাপত্তা এবং ইরানের জনগণের শান্তি ও স্বস্তি। আমরা দৃঢ়তার সঙ্গে জাতির অধিকার রক্ষা করব এবং কোনো হুমকির মুখে পিছু হটব না।

পেজেশকিয়ান আরও জোর দিয়ে বলেন:

কূটনীতি ও প্রতিরক্ষা জাতীয় শক্তির দুটি ডানা। আমরা না যুদ্ধক্ষেত্র ত্যাগ করেছি, না আলোচনার টেবিল। মহান আল্লাহর সাহায্যে, ঐক্য ও প্রজ্ঞার মাধ্যমে ইরান এই পরীক্ষাও সফলভাবে অতিক্রম করবে

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]