ইরানের সম্পদ চুরি করে আমেরিকার গর্ব করা লজ্জাজনক: ইসমাইল বাকায়ি

আপলোড সময় : ১০-০৬-২০২৬ ০৫:২২:০৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৬-২০২৬ ০৫:২২:০৩ পূর্বাহ্ন
মার্কিন ট্রেজারি সেক্রেটারির বক্তব্যের একটি ভিডিও প্রকাশের পর, ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, "ইরানের সম্পত্তি চুরি করে গর্ব করা লজ্জাজনক।"

ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, মার্কিন ট্রেজারি সেক্রেটারি গর্বের সাথে ইরানের সম্পত্তি চুরির কথা প্রকাশ করার পর ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি, উইলিয়াম শেক্সপিয়ারের নাটক "ম্যাকবেথ" থেকে একটি অংশ উদ্ধৃত করে বলেছেন: ‘এখন সে উপলব্ধি করে যে, তার পদ ও পদমর্যাদা তাকে এমনভাবে জড়িয়ে রেখেছে, যেন এক নীচ ও বামনাকৃতির চোরের শরীরে এক লম্বা দৈত্যের পোশাক’।

‘ম্যাকবেথ’ উইলিয়াম শেক্সপিয়ারের একটি বিয়োগান্তক নাটক। ম্যাকবেথ বিয়োগান্তক নাটকের ভিত্তি স্কটল্যান্ডের এক ঐতিহাসিক ঘটনা অবলম্বনে, কিন্তু শেক্সপিয়ার তাঁর শৈল্পিক ও সাহিত্যিক রুচি ও মেধার উপর ভর করে এতে পরিবর্তন এনেছেন এবং যুদ্ধের ঘটনা মিশ্রিত করেছেন। এই অমর নাটকটি রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা এবং ক্ষমতার আকাঙ্ক্ষীদের শারীরিক ক্ষতি এবং নেতিবাচক মনস্তাত্ত্বিক প্রভাবের গল্পকে সবচেয়ে ভালোভাবে নাট্যায়িত করেছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]