লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ১১:০৬:৫০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ১১:০৬:৫০ পূর্বাহ্ন

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। নিহত শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলামের বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায়। রোববার (৮ জুন) মরদেহবাহী ফ্রিজার অ্যাম্বুলেন্স তাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। জানাজা শেষে নিজ এলাকায় তাদের দাফন সম্পন্ন করা হবে।

জানা গেছে, রোববার দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে মরদেহ বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় নিহতদের স্বজনরা বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের উপস্থিতিতে দুই প্রবাসীর মরদেহ পরিবারের সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

এ সময় তিনি জানান, লেবাননের চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত ১০ জন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। তাদের মধ্যে সাতজনের মরদেহ ইতোমধ্যে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

সরকারের পক্ষ থেকে নিহত দুই প্রবাসীর দাফন কার্যক্রমে সহায়তার জন্য তাদের পরিবারের হাতে আর্থিক অনুদানও তুলে দেওয়া হয়।

স্বজনরা দ্রুত মরদেহ নিজ এলাকায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। স্থানীয়ভাবে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]