কুমিল্লায় বাসের চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ১০:২৭:০০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ১০:২৭:০০ পূর্বাহ্ন
কুমিল্লা সদর দক্ষিণের রতনপুর এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় একটি অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

শনিবার (০৬ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের রতনপুর কোল্ড স্টোরের বিপরীতে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানিয়েছে, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা শহরমুখী শাহআলী সুপার নামের একটি বাস রতনপুর এলাকায় একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। আহত হন আরও একজন যাত্রী।

দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। পরে দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা থানায় নিয়ে যায়।

লাকসাম ক্রসিং হাইওয়ে থানার উপপরিদর্শক আনিস বলেন, তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]