গাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরাইলি বিমান হামলা, নিহত অন্তত ৫

আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ১০:১৬:১৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ১০:১৬:১৩ পূর্বাহ্ন
ফিলিস্তিনের গাজা সিটিতে একটি বিয়ের অনুষ্ঠানে ইসরাইল বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, নিহতের সংখ্যা বাড়তে পারে।

গণমাধ্যমটির প্রতিবেদক হানি মাহমুদ জানান, বিয়ের অনুষ্ঠান চলাকালে একটি তাঁবুকে লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে হতাহতের ঘটনা ঘটে। 

তিনি বলেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ঠিক কোথায় এবং কখন এ হামলা হয়েছে, তা জানায়নি আল জাজিরা।

আল-শিফা হাসপাতালের একটি সূত্র গণমাধ্যমটিকে জানিয়েছে, হামলায় এক ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]