সাতক্ষীরায় ২০৭ বছর পুরোনো ঐতিহাসিক সীমানা পিলার উদ্ধার, গ্রেফতার ৪

আপলোড সময় : ০৬-০৬-২০২৬ ১২:২৪:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৬-২০২৬ ১২:২৪:৪৯ অপরাহ্ন
 

সাতক্ষীরার তালা উপজেলায় প্রায় ২০৭ বছর পুরোনো একটি ঐতিহাসিক সীমানা পিলার উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) রাত সাড়ে দশটার দিকে উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামে অভিযান চালিয়ে পিলারটি জব্দ করা হয় এবং এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কলাগাছি গ্রামের ভোলানাথ সানার বসতবাড়ির পাশের একটি মাটির ঘরে দীর্ঘদিন ধরে মাটির নিচে পুঁতে রাখা ছিল পিলারটি। সম্প্রতি এর ঐতিহাসিক গুরুত্ব যাচাইয়ের জন্য সেটি মাটি খুঁড়ে বের করে ঘরের ভেতরে রাখা হয় এবং বিক্রির প্রস্তুতি চলছে বলে গোপন সংবাদ পায় পুলিশ। সেই সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পিলারটি উদ্ধার করা হয়।
 

আটকদের মধ্যে রয়েছেন কলাগাছি গ্রামের ভোলানাথ সানা (৫০), খুলনার বটিয়াঘাটা উপজেলার এক বাসিন্দা এবং পাইকগাছা উপজেলার তুষার ও সুশান্ত নামের দুইজন। সুশান্ত ভোলানাথ সানার আত্মীয় বলে জানা গেছে।
 

তালা থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, পিলারটি ১৮১৮ সালে নির্মিত বলে ধারণা করা হচ্ছে। চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]