ঢাকার ৬০-৮০ শতাংশ বাড়িতে এডিস মশার লার্ভা, ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: ডিএসসিসি

আপলোড সময় : ০৬-০৬-২০২৬ ১২:১৪:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৬-২০২৬ ১২:১৪:৪৩ অপরাহ্ন
 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় পরিচালিত জরিপ ও অভিযানে ৬০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত বাড়িতে ডেঙ্গুবাহী এডিস মশার লার্ভার উপস্থিতি মিলেছে। শুক্রবার (৫ জুন) রাজধানীর ওয়ারীতে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম এই উদ্বেগজনক তথ্য জানান।
 

আব্দুস সালাম বলেন, নগরীতে ডেঙ্গুর ঝুঁকি এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে এবং শুধু সিটি করপোরেশনের কার্যক্রম দিয়ে এই পরিস্থিতি মোকাবিলা সম্ভব নয়। তিনি নাগরিকদের বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব ও পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করার আহ্বান জানান, কারণ এসব স্থানই এডিস মশার প্রধান প্রজননক্ষেত্র। তার মতে, নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া ডেঙ্গুর বিস্তার রোধ করা কঠিন।
 

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও বলছেন, ডেঙ্গু মৌসুমের শুরুতে এই মাত্রায় লার্ভার উপস্থিতি বিপজ্জনক সংকেত। নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও নাগরিক সচেতনতার পাশাপাশি সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় এখন সময়ের দাবি বলে মনে করছেন তারা।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]